More

    ভোলায় রাতের আঁধারে কৃষকের গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

    অবশ্যই পরুন

    ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের রাতের আঁধারে মোশাররফ নামের এক কৃষকের গোয়ালঘরে পাঁচটি গরু থেকে সাত মাসের গর্ভবতী একটি গরু জবাই করে মাংস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। কৃষক মোশাররফ ও স্থানীয়রা জানান, তার বসতঘরের পাশে ছিল গোয়ালঘর, যেখানে তিনি চারটি গাভি ও একটি ষাঁড় লালন-পালন করতেন।

    শুক্রবার সন্ধ্যায় তিনি গরুগুলোকে খাবার দিয়ে এস্তানিয়ো বাজারে জান। রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে গোয়ালঘরে গিয়ে দেখেন, পাঁচটি গরুর মধ্যে থেকে একটি গরু গোয়ালঘরে নেই। পরে কৃষক তার পরিবার নিয়ে সারা রাত বাড়ির আশে-পাশে গরুটি খুঁজতে থাকেন।

    পরদিন সকালে তার বাড়ি থেকে ২ কি.মি. দূরে বিলের মাঝে একটি সুপারি বাগানে কৃষক ইয়াছিন কাজ করতে গিয়ে দেখেন গরুটির মাথা, চামরা, চারটি পা, ও নারী বুড়ি, পরে আছে, দেখে কৃষক চিৎকার করলে চারপাশের মানুষ সেখানে জরোহন। কৃষক বলেন, আমার সাথে কারো কোনো বিরোধ নেই যে আমার ক্ষতি করছে তার বিচার আল্লাহ করবে।

    বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, অভিযোগ আসলে তদন্ত করে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...