More

    কাঠালিয়াতে পরিবেশ আইন তোয়াক্কা না করেই কাঠ পুড়ছে KBF ইটভাটায়

    অবশ্যই পরুন

    ​কাঠালিয়া প্রতিনিধি : কাঁঠালিয়ায় কয়লার বদলে কাঠ পুড়ছে KBF ইটভাটায়; উজাড় হচ্ছে বনভূমি, হুমকির মুখে জনস্বাস্থ্য। ​ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বড় কাঁঠালিয়ায় নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে একটি ইটভাটা। কয়লার পরিবর্তে বনের কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগ উঠেছে ‘KBF’ নামক এই ভাটাটির বিরুদ্ধে।

    এতে একদিকে যেমন বনভূমি উজাড় হচ্ছে, অন্যদিকে কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য। ​ সবুজ শ্যামল প্রকৃতি আর জনবসতির মাঝেই গড়ে উঠেছে KBF ইটভাটা। সরকারি নিয়ম অনুযায়ী ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লা ব্যবহারের কথা থাকলেও, বড় কাঁঠালিয়ার এই ভাটায় চিত্রটি ভিন্ন। সরেজমিনে দেখা যায়, ভাটার চারপাশ জুড়ে স্তূপ করে রাখা হয়েছে শত শত মণ বনের কাঠ। ড্রাম চিমনি আর আগুনের লেলিহান শিখায় পুড়ছে এসব গাছ। ​

    “আমরা এখানে টিকতে পারছি না। দিনরাত শুধু কালো ধোঁয়া আর কাঠের গন্ধ। আশেপাশের গাছপালার পাতা লাল হয়ে যাচ্ছে, ফলন কমে গেছে। আমাদের বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না।” ​ স্থানীয়দের অভিযোগ, দিন-রাত সমানতালে কাঠ পোড়ানোর ফলে এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে। উজাড় হচ্ছে ফলজ ও বনজ বৃক্ষ।

    বিশেষ করে ছোট ছোট শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে ভাটা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা অকপটে স্বীকার করেন কয়লার সংকটের কথা। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কথা হলে জানান বিষয়টি পরিবেশের জন্য হুমকি স্বরুপ। বিষয়টি তারা খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন। ​

    তবে পরিবেশবাদীদের মতে, কয়লার দোহাই দিয়ে অবৈধভাবে কাঠ পোড়ানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটি একদিকে যেমন পরিবেশ আইন ১৯৭৩-এর লঙ্ঘন, অন্যদিকে বন উজাড় করে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করা।

    দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশ সচেতন মহল। পকেট ভারী করতে গিয়ে পরিবেশের এমন অপূরণীয় ক্ষতি কতদিন চলবে, সেটিই এখন বড় প্রশ্ন। কাঁঠালিয়া উপজেলার এই অবৈধ তৎপরতা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unser Spielmechanik genug durch klassischen Dreiwalzenspielen bis hin dahinter mehrstufigen Bonusrunden uber variablem Residence-Edge-Richtung

    Vom ersten Sekunde eingeschaltet finden sie as part of jedermann Schritttempo Bonusmoglichkeiten - Willkommenspakete, Freispiele, Cashback-Angebote und abzuglich Prominenter-Pluspunkte Das...