More

    “আইন সবার জন্য সমান—ভয়ের কিছু নেই” কর্মীদের উদ্দেশে হাতপাখার প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজী

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২৬ হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজী তার কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, “আইন সবার জন্য সমান। কারও ভয় পাওয়ার কিছু নেই। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে হবে।”

    শনিবার মঠবাড়িয়া উপজেলার বেতমোর বাজার পথসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডা. রুস্তম আলী ফরাজী বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।

    এখানে ভয়, হুমকি বা চাপের কোনো জায়গা নেই। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে আইন ও নিয়মের মধ্যে থেকেই প্রচার-প্রচারণা চালাতে হবে।

    তিনি আরও বলেন, জনগণ পরিবর্তন চায়। সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সভায় স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী কৌশল, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি ও ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unser Spielmechanik genug durch klassischen Dreiwalzenspielen bis hin dahinter mehrstufigen Bonusrunden uber variablem Residence-Edge-Richtung

    Vom ersten Sekunde eingeschaltet finden sie as part of jedermann Schritttempo Bonusmoglichkeiten - Willkommenspakete, Freispiele, Cashback-Angebote und abzuglich Prominenter-Pluspunkte Das...