More

    শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে- মেজর হাফিজ

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি : ভোলা -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন,আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলকে দেশের জন্য ‘দুঃসময়’ ছিলো। ওই সময়কার সরকার দেশের স্বার্থ উপেক্ষা করে প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী ছিল।

    বর্তমানে শেখ হাসিনা বর্তমানে ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাধ্যমেই তাদের এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে বাংলাদেশের জনগণ।

    রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জের রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোলা-৩ আনসে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    মেজর হাফিজ আরো বলেন,বিএনপি আধুনিক রাজনৈতিক দল। নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তিনি নারী হয়েও তিনবারের প্রধান মন্ত্রী এবং দলের চেয়ারপারসন ছিলেন অথচ জামায়াতে ইসলামী নারীদের চেয়ার টেবিল
    মনে করে। তাদের গঠনতন্ত্র অনুযায়ী নারীরা কখনই প্রধানমন্ত্রী কিংবা দলের কোন পদ পাবে না।

    জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশে মেজর হাফিজ প্রশ্ন রাখেন, আপনরা কি সুখি সমিদ্ধ বাংলাদেশ চান? সঙ্গে সঙ্গে জনসভা প্রাঙ্গণ থেকে জোরালো কণ্ঠে ‘হ্যা’ ধ্বনি ভেসে আসে।
    উক্ত জনসভায় রামগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল,

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল হাসান কাঞ্চনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...