More

    ভোলায় অভিযানে গিয়ে স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ

    অবশ্যই পরুন

    ভোলার লালমোহনে মৎস্য রক্ষা অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৮টার দিকে লালমোহন মঙ্গলসিকদার লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম মো. ফখরুল।

    জানা গেছে, ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটঘামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চ সন্ধ্যা ৭টার দিকে মঙ্গলসিকদার লঞ্চঘাটে পৌঁছে। একই সময় মঙ্গলসিকদার ঘাটে মেঘনা নদীতে অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা নিষেধাজ্ঞা মনিটরিং করার জন্য উপজেলা মৎস্য অফিসের ৩ সদস্য ও ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে অভিযান টিমের জন্য রওয়ানা হচ্ছিল।

    ওই টিমে লালমোহন মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ এবং পুলিশের ৩ জন কনস্টেবল ছিলেন। লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় লঞ্চের পেছনের প্রফেলারের ধাক্কায় স্পিডবোট উল্টে যায়। এতে ৫ জন সাঁতরে উপরে উঠলেও তাদের সঙ্গে থাকা পুলিশ কনস্টেবল মো. ফখরুল উঠতে পারেন না।

    লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম ও মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এরশাদ উকিল জানান, নিখাঁজ মো. ফখরুল মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল। ঘটনার পর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে তল্লাশি চালাচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে চৌদ্দশতে বিক্রি হচ্ছে হাজার টাকা

    ঈদ সালামিতে কে না চায় নতুন টাকা। আর সেজন্যই নতুন টাকা খুঁজছে সাধারণ মানুষ। ব্যাংকে গেলে নতুন টাকার দেখা...