More

    ভোলায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাইফুল

    অবশ্যই পরুন

    ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হিফজুল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কুরআন প্রতিযোগিতা সিজন ২ এর আয়োজন করেন ভোলা-২ আসনের সংসদ সদস‌্য হা‌ফিজ ইব্রা‌হিম ও উপজেলা বিএন‌পি। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন, হাফেজ মো. সাইফুল ইসলাম, শিক্ষার্থী আলহাজ্ব মনিরুল আলম চৌধুরী বায়তুল মামুর হাফেজিয়া মাদ্রাসা।

    দ্বিতীয় স্থান অর্জন করেছেন হাফেজ মো. মহসিন উদ্দিন, শিক্ষার্থী বেলবাহ রহমান হাফেজিয়া মাদ্রাসা। তৃতীয় স্থান অর্জন করেছেন, হাফেজ মো. ফজলে রাব্বি, শিক্ষার্থী আলহাজ্ব মনিরুল আলম চৌধুরী বায়তুল মামুর হাফেজিয়া মাদ্রাসা। ‎বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত হয়। প্রতি‌যোগিতা অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ অর্থায়‌নে প্রতি‌যোগী‌দের মা‌ঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন হাফিজ ইব্রাহিম এম‌পি।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। পরিচালনা পর্ষদের সদস্য সরোয়ার আলম খাঁন, কাজী শহীদুল আলম নাসিম, শিহাবউদ্দিন হাওলাদার, উপজেলা ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরী, সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদল সভাপতি রায়হান আহমেদ শাকিল, সিনিয়র সহ সভাপতি আলফাজ ইসলাম জেনি, সাবেক পৌর ছাত্রদল সম্পাদক মনোয়ার হোসেন টিপু সহ অন‌্যান‌্যরা ।

    ‎‎প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, আগামী রমজান থেকে এই প্রতিযোগিতা শুধু উপজেলায় নয় পুরো ভোলা জেলার কুরআনের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে। এসময় তিনি বিজয়ী হাফেজদের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় উপজেলার কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে ২০ জনকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

    ‎‎প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মো. আফজাল হোসাইন, হাফেজ মাওলানা মো. ইসমাইল হোসেন, হাফেজ মাওলানা মো. সানাউল্ল্যাহ। ‎‎অনুষ্ঠান সঞ্চালনা করেন বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি:  বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা...