More

    ঝালকাঠি-১ আসনে ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগে ব্যাপক সাড়া

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী। ‘হাস’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় এই আইনজ্ঞ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।

    রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি রাজাপুর উপজেলার বাগড়ি বাজারে গণসংযোগ শুরু করেন। পরে বিকেলে নলবুনিয়া, গাজিরহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।

    গণসংযোগকালে ব্যারিস্টার মঈন ফিরোজী ভোটারদের কাছ থেকে এলাকার দীর্ঘদিনের সমস্যা, অবকাঠামোগত দুর্বলতা, কর্মসংস্থানের সংকট এবং সম্ভাবনাময় উন্নয়ন পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি রাজাপুর–কাঁঠালিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন জনপদে রূপান্তরের লক্ষ্যে তাঁর ভাবনা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

    উল্লেখ্য, ব্যারিস্টার মঈন ফিরোজী দেশের সংবিধান সংস্কারের লক্ষ্যে গঠিত সাত সদস্যের বিশেষ কমিটির একজন সদস্য। জাতীয় পর্যায়ে পরিচিত এই আইনজ্ঞ তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে এলাকাবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

    স্থানীয় ভোটাররা জানান, সরাসরি এসে কথা বলা ও এলাকার সমস্যা শোনার কারণে তাঁর প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Per prelevare, e opportuno aver avvallato l’account e aver effettuato certain base minuscolo di 10�

    L'operatore fornisce informazioni dettagliate sui limiti minimi e massimi di tenuta, sia che tipo di sulle eventuali commissioni applicabili....