More

    হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় বরিশালের পথচারী নিহত

    অবশ্যই পরুন

    রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুল হামিদ খান (৪৫)। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাতিরঝিল ২ নম্বর গেটের সামনে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

    আবদুল হামিদ মোটরসাইকেলে যাত্রী পরিবহনের (রাইড শেয়ারিং) কাজ করতেন। নিহত ব্যক্তির প্রতিবেশী মো. কামরুজ্জামান দিপু জানান, রাতে রাইড শেয়ারিং শেষে আবদুল হামিদ হাতিরঝিল ৮ নম্বর রোডের একটি গ্যারেজে তাঁর মোটরসাইকেল রেখে বাসায় ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

    অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, লাশটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

    আবদুল হামিদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ থানার দক্ষিণ জাহাপুর গ্রামে। তিনি তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর এক ছেলে আছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Algunos bonos falto deposito se activan que usan cualquier codigo especial que nuestro casino entrega al atleta

    El recursos extremo cual es posible ganar de giros sin cargo es de 100 � No obstante las bonos sin...