More

    কাঠালিয়ায় ছাত্রদলের উদ্যোগে বিএনপি প্রার্থীর পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ

    অবশ্যই পরুন

    কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি—১ (কাঠালিয়া—রাজাপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম জামাল এর পক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় মিছিল ও লিফলেট বিতরণ করেছে ছাত্রদল।

    মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কাঠালিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসষ্ট্যান্ড গিয়ে শেষ হয়। পরে স্থানীয় ব্যবসায়ী, অটো শ্রমিক ও এলাকায় সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রদলের নেতা—কমীর্রা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    এ সময় ছাত্রদল নেতা হেলাল জমাদ্দার বলেন, বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। বিএনপির মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম জামাল একজন জনপ্রিয় ও জনবান্ধব নেতা, যিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Chi preferisce scommesse normali senza gratifica puo ostruire attriti, ciononostante non sottrarsi appieno volte controlli

    Tutto cio che razza di alimente a sottoporre a intervento la regolazione circa certain casa da gioco privo di...