More

    ঝালকাঠিতে জাতীয় পার্টির মতবিনিময় সভা: গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান ও সরকারের সমালোচনা

    অবশ্যই পরুন

    ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় পার্টির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কাঁঠালিয়া উপজেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভায় দলটির স্থানীয় নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন গণভোট নিয়ে অত্যন্ত কড়া বক্তব্য প্রদান করেন। ​

    সভায় উপস্থিত নেতৃবৃন্দ গণভোটের ‘না’ জয়যুক্ত করার পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেন। তারা ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে ২০২৪-এর বিপ্লবকে একচ্ছত্রভাবে লালন করার কোনো প্রশ্নই আসে না।”

    বক্তারা আক্ষেপ করে বলেন, ১৯৭১ সালে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, তারা দেশ স্বাধীন হওয়ার পর ক্ষমতার মোহ বা পদের জন্য লালায়িত ছিলেন না। অথচ ২০২৪ সালে যারা কোটা সংস্কার ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারা আন্দোলনের পরপরই উপদেষ্টার পদে আসীন হয়ে ক্ষমতার সাধ নিচ্ছেন, যা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।

    ​ নেতৃবৃন্দ বর্তমান সরকারের গৃহীত গণভোটের সমালোচনা করে বলেন, এই গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার জন্য সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। তারা দাবি করেন, এই অর্থ সাধারণ মেহনতি মানুষের ট্যাক্সের টাকা, যা এভাবে খরচ করা সম্পূর্ণ আইনবহির্ভূত এবং জনস্বার্থ বিরোধী।

    জনগণের টাকা অপচয় করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। ​ ঝালকাঠি-১২৫/১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী জনাব মো: কামরুজ্জামান খান-এর সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জনাব মো: এড. আনোয়ার হোসেন আনু।

    কাঁঠালিয়া উপজেলা শাখার আহ্বায়ক জনাব মো: মোস্তাফিজুর রহমান খান (মিন্টু)-এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ​বক্তারা তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় পার্টি একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল। তাই জনগণের অধিকার রক্ষা এবং লাঙ্গল মার্কার বিজয় নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stimulent din bun venit Vezi bonusurile la inregistrare si ofertele

    Conditiile de rulaj cu stimulent fara depunere inseamna suma sumei pe ce ar trebui sa o pariezi inainte din...