More

    বরিশাল মহানগর ছাত্রলীগের ১৩ নেতাকর্মী খালাস

    অবশ্যই পরুন

    নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও শ্রমিক লীগের বর্তমান সদস্য সচিব রইজ আহমেদ মান্নাসহ ১৩ জনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন নাজনীন এ খালাসের আদেশ দেন।

    আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট এসএম আতিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট মামুন চৌধুরি, একেএম আমিনুল ইসলাম সেন্টু ও আর্শিব সন্যামত। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। খালাসপ্রাপ্তরা হলেন- বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্না, তার ঘনিষ্ঠ সহযোগী রিশাদ আহমেদ নাদিম, লাকুটিয়া সড়ক এলাকার বাসিন্দা পারভেজ হাওলাদার, নগরীর চাঁদমারি কলোনির শান্ত ইসলাম, কাউনিয়া এলাকার মেহেদী হাসান সম্পদ, একই এলাকার মিজানুর রহমান শাওন, মামুন হাওলাদার, আল আমিন হাওলাদার, রাসেদ হাওলাদার, কাউনিয়া প্রথম গলির ইমরান হোসেন সজিব ও জানুকিসিংহ রোডের ফাহিম।

    তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

    বেঞ্চ সহকারী জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে নগরীর কাউনিয়া মহাশ্মশানের সামনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর চার কর্মীকে মারধর করা হয়। এ ঘটনায় ওই রাতেই র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১৩ জনকে আটক করা হয়। পরে আহত মনা আহম্মেদ বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Banker hand: Also provides one to:you to definitely versus a fee, due to a comparatively higher winning choice

    Once i approach the overall game away from Baccarat, I enjoy understand that it’s an old local casino on...