More

    কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না: জামায়াত আমির

    অবশ্যই পরুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর বিধান অনুযায়ী দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে সবার জন্য সমান বিচার থাকবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, আমরা এমন বিচার ব্যবস্থা চাই যেখানে সাধারণ মানুষের মতো ক্ষমতাবানদেরকেও একই আইনের আওতায় আনা হবে। অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না। জামায়াত আমির অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে গত ৫৪ বছরে দেশে বিচারহীনতা ও বৈষম্য বেড়েছে। বর্তমানে বিচার ব্যবস্থায় টাকার প্রভাব ও ক্ষমতার দাপট বেশি কাজ করছে।

    তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। এই অর্থ জনগণের সম্পদ। তা ফিরিয়ে আনতে আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সুবিধাবঞ্চিত অঞ্চলগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কাজ করা হবে।

    বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে। তরুণদের ভোটাধিকার রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়ে যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, বেকার ভাতা নয়, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারীদের নিরাপত্তার বিষয়ে তিনি গুরুত্বারোপ করে বলেন, এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবেন। তাদের সম্মানের নিশ্চয়তা থাকবে।

    জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ আসনের মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, ঝালকাঠি-২ আসনের শেখ নেয়ামুল করিম ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ অন্যান্য নেতারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Simply how much Do Gambling establishment Buyers Generate from the 2024

    Traders when you look at the video game with more domestic advantage, such as for instance roulette if you...