More

    বানারীপাড়ায় জামায়াত প্রার্থীর প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : অর্ধলাখ টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:  বরিশালের বানারীপাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ইলেকট্রোলাইট বাহনের মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আলহাজ মাস্টার আব্দুল মান্নানের পক্ষে প্রচারণা চালানোর সময় তা জব্দ করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আাদলতের বিচারক।

    ঘটনাটি ঘটেছে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল-২ আসনের বানারীপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ডে। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জিএইচএম মুনীব ইলেকট্রোলাইট বাহনটিকে জব্দসহ জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারণার সাথে জড়িত মাহাবুবুল আলম টুটুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদনবিহীন জব্দকৃত বাহনটি বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে প্রচারণা পরিচালনার দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএইচএম মুনীব জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Resetowanie hasła Spinboss: Odzyskiwanie krok po kroku

    Spis treści1. Kiedy i dlaczego potrzebujesz resetu hasła?2. Proces resetowania hasła krok po kroku3. Wymagania dotyczące nowego hasła i...