More

    বানারীপাড়ায় বিএনপি নেতার বাড়িতে সেনা অভিযান: পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ফিরোজ সরদার নামের এক বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য ও উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি।

    সেনাবাহিনীর ব্রিফিং থেকে জানা গেছে, সোমবার ( ৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বানারীপাড়া আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মাহফুজুর রহমানের নেতৃত্বে উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে ফিরোজ সরদারের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুটি রামদা, একটি চাকু,একটি মটর সাইকেল ও মাদক সেবনের কিছু সামগ্রী উদ্ধার করা হয়।

    এ সময় বিএনপি নেতা ফিরোজ সরদার বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এছাড়াও তারা একই ইউনিয়নের দত্তপাড়ার আদর্শ গ্রাম ,বৌসেরহাট ও বাইশারীতে অভিযান পরিচালনা করে একটি হাতুড়ি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। এ বিষয়ে বানারীপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    In unseren Ubersichten findest du diese besten Provider uff Feld

    Schnell hinten liegt Wunderino via noch mehr wanneer a single.one hundred beliebten oder lokalen Durchgang, zwischen Megaways & Spielautomaten...