More

    ঝালকাঠিতে গভীর রাতে জামায়াতের কার্যালয় ও গুদামে অগ্নিসংযোগ

    অবশ্যই পরুন

    ঝালকাঠি-১ আসনের রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস ও এক সমর্থকের গুদামে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোর রাতে এই ঘটনা ঘটে।

    ​স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত আমতলা বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। একই সময়ে অফিসের পাশে থাকা জামায়াতের এক সমর্থকের গুদামেও আগুন দেয় দুর্বৃত্তরা, এতে গুদামে থাকা মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    ​ভোর রাতে আগুনের শিখা দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই অফিস ও গুদামটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    ​জামায়াত নেতৃবৃন্দের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে এই নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Video ports will be most common form of online position games you can play now

    For every single web site was checked out getting harbors betting range, equity, extra worthy of, payment rate, and...