More

    মঠবাড়িয়ায় ভোট কেন্দ্রে বৃদ্ধার মৃত্যু

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধ : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের কেএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে বাড়ি ফেরার পথে ভোটকেন্দ্র সীমানার মধ্যে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    নিহত মো. বাদশা বেপারী (৬৫), ওই দাউদ খালি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হারজি নল বুনিয়া গ্রামের মৃত মকবুল হোসেন বেপারীর ছেলে ।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি কেএম ইউসুফ আলী স্কুল ভোট কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে বাড়িতে ফেরার সময় পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের ধারণা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। রাতে জানাজা নামাজ বাদ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The email tend to likely be operational consist of extra rules you ought to enter in a specified profession to interact the main benefit

    Invitation is gotten from the email, and additionally coupons with no deposit incentives, zero choice bonuses, totally free revolves,...