More

    পিরোজপুর-২ আসনে পরাজয়ের পর সমর্থকদের কৃতজ্ঞতা জানালেন জামায়াত প্রার্থী

    অবশ্যই পরুন

    পিরোজপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও প্রয়াত আলেম দেলোয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী নির্বাচনে পরাজয়ের পর তার সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তার নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি স্ট্যাটাসে দেন তিনি। স্ট্যাটাসে তিনি বিজয়ী সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

    একই সঙ্গে যারা তাকে ভোট দিয়েছেন এবং নির্বাচনী প্রচারণায় মিছিল, মিটিং, শ্রম, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি উল্লেখ করেন, সমর্থকদের ভালোবাসার ঋণ কোনোভাবেই পরিশোধ করার মতো নয় এবং হৃদয়ের গভীর থেকে তিনি সবার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনের পর অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে সমবেদনা ও খোঁজখবর নিয়েছেন উল্লেখ করে তিনি সবার উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

    স্ট্যাটাসে শামীম সাঈদী ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন, তাদের পথচলা থেমে যাবে না এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় হতে হবে। এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে তা কাজে লাগিয়ে সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি জানান, অতীতের মতো তিনি এখনো জনগণের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। শামীম সাঈদীর এই স্ট্যাটাস প্রকাশের পর তার সমর্থকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

    অনেকেই মন্তব্যের মাধ্যমে তার প্রতি সমর্থন, সাহস ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। উল্লেখ্য, শামীম বিন সাঈদী পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে মনোনয়ন পেয়েছিলেন।

    তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। তিনি এ আসন থেকে ৮২৮৮ ভোটে পরাজিত হয়েছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Dlaczego rejestracja w Vox Casino się zacina: typowe opóźnienia i rozwiązania

    Spis treściNajczęstsze błędy podczas wypełniania formularza rejestracyjnegoWeryfikacja konta i dokumentów (proces KYC)Problemy techniczne po stronie kasyna i graczaBonus powitalny...