More

    ইন্দুরকানীতে বিএনপি নেতা মহিউদ্দিন মল্লিক ও নিপুকে কুপিয়েছে দুর্বৃত্তরা

    অবশ্যই পরুন

    ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিবেদক: পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (৭০) ও তার সঙ্গে থাকা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মল্লিক নিপুকে (৪৫) কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পার্শ্ববর্তী ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে তারা এ হামলার শিকার হন।

    আহত নিপু জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে নাসির মল্লিককে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তাদের মোটরসাইকেল পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা ব্রিজের মাঝামাঝি পৌঁছানোর পর ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তাদের পথ রোধ করে।

    এরপর ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে নাসিরের দুই পা, হাত ও ঘাড় জখম হয়। এ ছাড়া নিপুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে।

    জখম দুইজনের মধ্যে নাসিরের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পিরোজপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার রাজীব পাইক।

    খবর পেয়ে পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।

    তবে ধারনা করা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Most trusted All of us casinos try not to offer no-put greeting bonuses

    Alternatively, the latest local casino features your some bonus financing so you're able to explore and profit real money...