More

    কাঠালিয়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    অবশ্যই পরুন

    কাঠালিয়া সংবাদদাতা: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে আনন্দ মিছিল করেছেন নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদরাসার শিক্ষার্থীরা।

    সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদরাসার মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি কৈখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। পরে রমজানের পবিত্রতা রক্ষার্থে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    মিছিলে অংশগ্রহণকারীরা ‘আহলান সাহলান মাহে রমজান’, ‘রমজানের পবিত্রতা রক্ষা করো’ এবং ‘মাহে রমজানের আগমন শুভেচ্ছা, স্বাগতম’— এমন বিভিন্ন স্লোগান দেন।

    সমাবেশ থেকে শিক্ষার্থীরা মাহে রমজানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কয়েকটি দাবি তুলে ধরেন। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, অশ্লীল কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সিনেমা হল বন্ধ রাখার আহ্বান জানান।

    মাদরাসার শিক্ষার্থী মো. আলী চাপরাশি বলেন, “বিগত দিনে ধর্মীয় সাংস্কৃতিক চর্চা সীমিত ছিল। ৫ আগস্টের পর আমরা ইসলামী সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছি। একজন শিক্ষার্থী কেবল আধুনিক সংস্কৃতি নয়, ইসলামী সংস্কৃতিও লালন করবে— এটাই স্বাভাবিক।”

    শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে প্রতিষ্ঠানের প্রধান মাওলানা মুফতি মো. কামাল হোসেন বলেন, “ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা হোক এবং প্রয়োজনে ভর্তুকির ব্যবস্থা করা হোক।”

    এ সময় উপস্থিত ছিলেন— মাওলানা মুফতি মো. কামাল হোসেন, মাওলানা মুফতি নাজমুল হক, হাফেজ মুহাম্মদ নুরুন্নবী হোসাইন, মাওলানা ওবায়দুল হক, মাওলানা আল আমিন ও মো. রিয়াজুল ইসলাম। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন— মো. সরোয়ার হোসেন খান, মো. আল আমিন খান, মো. ইকবাল হোসেন, মো. বেল্লাল হোসেন, মো. দেলোয়ার মোল্লা ও মো. জাহিদুল মোল্লাসহ অত্র মাদরাসার আবাসিক ও অনাবাসিক প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী।

    মিছিল শেষে শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Most trusted All of us casinos try not to offer no-put greeting bonuses

    Alternatively, the latest local casino features your some bonus financing so you're able to explore and profit real money...