More

    কাঠালিয়ায় জামায়াতের অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    কাঠালিয়া সংবাদদাতা: ঝালকাঠির কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াত প্রার্থী পরাজিত হওয়ার ক্ষোভে নিজ দলীয় অফিস, কর্মী-সমর্থকদের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর চালিয়ে বিএনপি- নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপি।

    আজ সোমবার (১৬ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টায় পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। এসময় তিনি অভিযোগ করে বলেন- বিভিন্ন সময় স্থানীয় জামাতের কর্মীরা সেনাবাহিনীর কাছে আমাদের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে অনেক কর্মীকে হয়রানি করেছে।

    নির্বাচনে জামায়াতে প্রার্থী পরাজিত হওয়ায় নিজেদের মরিচবুনিয়া বাজারে জামায়াতের অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি বাড়ীতে হামলা ও ভাংচুর করে বিএনপির উপর দোষ চাপানোর জন্য বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে।

    আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ছগির হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হাওলাদার, উপজেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক মো. লিয়াকত আলী জমাদ্দার, সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামরুজ্জামান, ইউনিয়ন ওলামা দলের আহবায়ক মো. অলিউল ইসলাম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Non GamStop Casino Live Roulette Guide

    Contents1. Choosing a Reputable Non GamStop Casino2. Registration and Account Verification Process3. Understanding Non GamStop Casino Bonuses4. A Look...