More

    বরিশালে লেবুর দামে আগুন, খুচরায় হালি ৯০ টাকা

    অবশ্যই পরুন

    পবিত্র রমজানকে কেন্দ্র করে বরিশালের বাজারে লেবুর দামে অস্বাভাবিক উল্লম্ফন দেখা দিয়েছে। মাত্র একদিনের ব্যবধানে খুচরা বাজারে হালি প্রতি ২০ টাকা থেকে বেড়ে ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে লেবু। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

    বরিশাল নতুন বাজার ঘুরে দেখা যায়, রমজানকে ঘিরে লেবুর চাহিদা ও বেচাবিক্রি বেড়েছে। তবে পাইকারি দামের তুলনায় খুচরা বাজারে অস্বাভাবিক হারে দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। শফিকুর রহমান নামে এক ক্রেতা বলেন, প্রথম রোজায় লেবুর সরবত দিয়ে ইফতার করতে চাই। কিন্তু ২০ টাকার লেবু ৯০ টাকায় বিক্রি হচ্ছে, এভাবে মানুষ কিভাবে কিনবে?

    খুচরা বিক্রেতা রফিক জানান, তারা বেশি দামে লেবু কিনে আনছেন বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে দাম কমলে খুচরাতেও কমবে বলে দাবি তার।

    এ বিষয়ে বরিশালের বৃহত্তম পাইকারি মোকাম বহুমুখ সিটি মার্কেট ঘুরে দেখা যায়, সেখানে আগে হালি ১০ টাকা দরে বিক্রি হওয়া লেবু এখন ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ পাইকারি বাজারে হালি প্রতি ৩৫ থেকে ৪৫ টাকা বেড়েছে, কিন্তু খুচরায় বেড়েছে ৩৫ থেকে ৬৫ টাকা পর্যন্ত। রমজান সামনে রেখে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতির এই চিত্রে স্বস্তি ফেরাতে দ্রুত বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Der PEG MGF Insulin-Zubereitungszyklus: Anwendung und Vorteile

    Der PEG MGF Insulin-Zubereitungszyklus hat in den letzten Jahren an Bedeutung gewonnen, insbesondere bei Sportlern und Bodybuildern, die ihre...