More

    বরিশালে আ.লীগের কার্যালয়ে ছাত্রলীগ নেতার ব্যানার

    অবশ্যই পরুন

    বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগান সংবলিত ব্যানার টাঙানো হয়েছে। নগরীর বিবির পুকুর পাড়ে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নিষিদ্ধ সংগঠন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের অনুসারীরা মঙ্গলবার সকালে ব্যানারটি টানিয়েছে বলে জানা যায়।

    ব্যানারটিতে স্লোগানের পাশাপাশি শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও ছাত্রলীগ নেতা রাজিব হোসেন খানের ছবি ছিল। প্রত্যক্ষদশীরা জানান, সকালে এসে তারা দেখতে পায় রাজিবের অনুসারীরা ব্যানারটি টানিয়েছে।

    পরে বিক্ষুব্ধ জনতা ব্যানারটিকে ছিড়ে ফেলে। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Der PEG MGF Insulin-Zubereitungszyklus: Anwendung und Vorteile

    Der PEG MGF Insulin-Zubereitungszyklus hat in den letzten Jahren an Bedeutung gewonnen, insbesondere bei Sportlern und Bodybuildern, die ihre...