More

    বরিশালে সিটি মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা

    অবশ্যই পরুন

    পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বরিশালে বিশেষ অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে নগরীর বৃহত্তম পাইকারি শাকসবজির মোকাম বহুমুখী সিটি মার্কেটে পরিচালিত এ অভিযানে একাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

    অভিযান সূত্রে জানা যায়, বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এ সময় কয়েকটি মোকামে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড আরোপ করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

    অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। তিনি বলেন, রমজানকে ঘিরে বাজারে যেন কোনো ধরনের অস্থিরতা বা কৃত্রিম সংকট তৈরি না হয়, সে লক্ষ্যে আমরা নিয়মিত তদারকি করছি। ভোক্তাদের ন্যায্য দামে পণ্য নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে অধিদপ্তর। তিনি আরও জানান, রমজান মাস জুড়ে নগরীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে ধারাবাহিক অভিযান চালানো হবে। কোনো ব্যবসায়ী অনিয়মে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বাজারে অভিযান চলাকালে অনেক ক্রেতা সন্তোষ প্রকাশ করেন।

    তারা বলেন, নিয়মিত তদারকি থাকলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি কমবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ার সুযোগে যাতে কেউ অতিরিক্ত মুনাফা না করতে পারে, সে জন্য প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মত তাদের।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Tamoxifen Nach der Einnahme: Wichtige Informationen für Patienten

    Tamoxifen ist ein häufig verschriebenes Medikament zur Behandlung von Brustkrebs. Es wird oft bei Frauen eingesetzt, die eine hormonabhängige...