More

    পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম শুরু সংক্রান্ত মতবিনিময় ও পরিদর্শন

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া প্রতিনিধি : আজ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে সকাল ১০.৩০ সময় সংশ্লিষ্ট সকলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ব্যবসায়ী প্রতিনিধি, বাজার কমিটির সদস্য, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য অংশীজনগণ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় সরকারের পক্ষ থেকে বাজার ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, মজুতদারি ও কৃত্রিম সংকট প্রতিরোধ সংক্রান্ত সকল নির্দেশনা সুস্পষ্টভাবে উপস্থিত সকলকে অবহিত করা হয়। একই সঙ্গে পবিত্র রমজানে সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টিও তুলে ধরা হয়। সভা শেষে উপস্থিত সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে মঠবাড়ীয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করা হয়।

    এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যতালিকা প্রদর্শন, অতিরিক্ত মূল্য আদায় রোধ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং রাস্তায় এলোমেলোভাবে গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ের মাধ্যমে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়—সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়। সকল শ্রেণি-পেশার ব্যবসায়ীদেরকে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে মর্মে জানানো হয়।

    পাশাপাশি সরকারের নির্দেশনা, বিদ্যমান আইন ও বিধি-বিধান লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কঠোরভাবে সতর্ক করা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাইসুল ইসলাম বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

    পাশাপাশি পবিত্র রমজান মাসকে পু্ঁজি করে কোন দুষ্টুচক্র যাতে বর্ধিত মূল্যে পণ্য বিক্রয় করতে না পারে, সে বিষয়েও মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The fresh Win Region customer service has an enthusiastic FAQ point you to definitely covers additional topics and you can talks about most of...

    Participants can receive their added bonus SCs the real deal honours using ACH and lender transfer for cash redemptions,...