More

    মঠবাড়িয়ায় বেড়াতে এসে চুরি মামলার আসামি হলো এক এতিম শিশু

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়াতে এসে চুরি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছে বেল্লাল (১৩) নামে একটি শিশু। এই ঘটনায় ক্ষোভে ফেটে যাচ্ছেন মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণবন্দর এলাকার বাসিন্দারা। শিশুটির বাড়ি পার্শ্ববর্তী বামনা উপজেলায় উত্তর ডৌয়াতলা গ্রামে । তার বাবা জামাল দফাদার বেশ কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঠবাড়িয়া উপজেলার হালতা গ্রামে নানীর লালন পালনে সে বড় হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শিশু বেল্লাল গত ১৬ ফেব্রুয়ারি মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণবন্দর নবীনগর এলাকায় বোনের বাসায় বেড়াতে আসে। তার স্বজনরা স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজে যুক্ত করে দেয়। শিশুটি ১৭ ফেব্রুয়ারি কাজ শেষে দক্ষিণবন্দর হাসপাতালের সামনে ঘোরাঘুরি করছিল।

    এ সময় অজ্ঞাত এক ব্যক্তি নব নির্মাণাধীন হাসপাতাল ভবন তার বলে শিশুটির সাথে পরিচিত হয়। এ সময় শিশুটিকে হাসপাতালের বিভিন্ন ছাদ থেকে পুরাতন লোহা লক্কর কুড়িয়ে আনতে বলে। বিনিময়ে শিশুটিকে ৫০ টাকা দেয়ার কথা বলে।

    হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন চোর-চোর বলে চিৎকার করতে থাকে। এ সময় সেই অজ্ঞাত লোকটি পালিয়ে যায়। পরে শিশুটিকে চোর সন্দেহে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

    শিশুটির মা আমেনা বেগম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের ক্রন্দন স্বরে জানান, আমার ছেলে চোর নয়। ওর বাবা নেই। নানীর কাছে বড় হয়েছে। আমার ছেলেকে চোর সাব্যস্ত করার সংবাদ শুনে আমি মঠবাড়িয়া স্বাস্থ্য কর্মকর্তার কাছে অনেক অনুরোধ করেও আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারিনি। আমার ছেলেকে পুলিশে দেওয়া হয়েছে।

    হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা পুরাতন একটি মামলায় আমার ছেলেকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করে দিয়েছে। আমার ছেলের ব্যাপারে কোর্টে তদবির করবো, এমন কোন অর্থনৈতিক সক্ষমতা আমার নেই।

    নবনির্বাচিত এমপি আলহাজ্ব রুহুল আমিন দুলাল স্যার সহযোগিতা না করলে আমার ছেলেকে কোনদিনও জেল থেকে বের করতে পারবো না।

    মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winners can often select from a lump-share payout or annuity money spread-over decade

    Sometimes it requires some time discover a bonus, but the shell out might have been very good And there is...