More

    যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠি ও কাঁঠালিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    অবশ্যই পরুন

    মো:মেহেদী হাসান : ঝালকাঠি ও কাঠালিয়ায় বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত।

    ​যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠি জেলা ও কাঠালিয়া উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

    ​ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন ঝালকাঠি জেলা প্রশাসক। এরপর ঝালকাঠি জেলা পুলিশ সুপার-এর নেতৃত্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি সালাম ও শ্রদ্ধা জানানো হয়। ক্রমান্বয়ে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঝালকাঠি এবং ঝালকাঠি প্রেসক্লাব-এর নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

    ​একইভাবে কাঠালিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ঢল নামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মকবুল হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন পুষ্প-অর্পন করেন। এসময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    ​আইনশৃ্ঙ্খলা রক্ষায় নিয়োজিত কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এবং ফায়ার সার্ভিস কাঠালিয়া ইউনিটের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

    ​ঝালকাঠি জেলা ও কাঠালিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শহীদদের স্মরণ করা হয়। কাঠালিয়ায় বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জালালুর রহমান আকন ও কবির হাওলাদারসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

    ​এসময় উপজেলা যুবদলের পক্ষে যুবদল নেতা কিশোর সহ নেতৃবৃন্দ , ছাত্রদলের পক্ষে ছাত্র দল নেতা তুষার মুন্সি ও নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদ নেতা শিশির ও নেতৃবৃন্দ। এছাড়া শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শাহীন সরদার, রুবেল ডাকুয়া ও খালেদসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

    ​কাঠালিয়া প্রেসক্লাব-এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন প্রেসক্লাব সভাপতি ও যায়যায়দিন-এর সিনিয়র সাংবাদিক এইচ এম বাদল, বৈশাখী মাল্টিমিডিয়ার সাংবাদিক এম আজিজ, সাংবাদিক রাহাত হোসেন, শাওন, আই নিউজ বিডি-র জেলা প্রতিনিধি মোঃ ইমরান মুন্সি এবং বরিশাল ডট নিউজের জেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান।

    ​পাশাপাশি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান নাগরিক ফোরামের পক্ষে এইচ এম বাদল,এম আজিজ, রাহাতুজ্জামান, শাওন ও ইমরান মুন্সিসহ সিনিয়র নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

    ​পুষ্প-অর্পন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ৫২-এর ভাষা আন্দোলনই ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের মূল প্রেরণা। তারা ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো জেলা ও উপজেলায় সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব দেশপ্রেমের আবহ লক্ষ্য করা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...