More

    ঝালকাঠির নলছিটিতে পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

    অবশ্যই পরুন

    নলছিটিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবাদ সেতু সংলগ্ন এলাকায় পণ্যবাহী দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বরিশাল থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

    সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন দুটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুই পিকআপের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...