More

    মঠবাড়িয়ায় খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালী ব্যক্তি

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া প্রতিনিধি : বর্তমান সরকার কৃষক ও কৃষি খ্যাত উন্নয়ন যখন প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনায় নিয়ে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন। এ ঘোষণা আসার আগেই পিরোজপুরের মঠবাড়িয়ার পৌর শহরের প্রাণকেন্দ্র বহেরাতলা খালের মধ্যে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন মহসিন নামে এক ব্যক্তি।

    মহসিন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সাংসদ ডাঃ মোঃ আনোয়ার হোসেনের ভাই। যুগের পর যুগ এই একই জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে আসছিল। বর্তমান সরকার ও প্রশাসন যখন নির্বাচন নিয়ে ব্যস্ত এই সুযোগে এই প্রভাবশালী ব্যক্তি এক ধরনের উৎসবমুখর পরিবেশে খালের মধ্যে দোকান ঘর (পাকা স্থাপনা) তুলছেন। এতে সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করেছে।

    কিভাবে প্রশাসনের নাকের ডগায় খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে। তবে সংশ্লিষ্টরা দাবি করেছেন এটা তাদের রেকর্ডিয় জমি। গণমাধ্যম কর্মীরা কাগজ দেখতে চাইলে কোন কাগজপত্র দেখাতে তারা রাজি হননি। খালের মধ্যে রেকর্ডিও জমি থাকে কিভাবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। স্থানীয়রা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

    এছাড়া উপজেলায় বিভিন্ন এলাকায় দীর্ঘ বছর ধরে প্রভাবশালীদের দখলে রয়েছে খাল ও বিভিন্ন সরকারি সম্পত্তি। এতে খাল সংকুচিত হবার পাশাপাশি নাব্যতা সংকট দেখা দিয়েছে। অপর দিকে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি হওয়ায় নষ্ট হচ্ছে ফসলী মাঠ, ক্ষতির সম্মূখীন হচ্ছে কৃষকরা। সর্বশেষ দেশের দক্ষিণাঞ্চল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমাল এর কারণে জলাবদ্ধতা সৃষ্টি হলে বিক্ষুব্দ কৃষক ও জনতা পৌর শহরের দক্ষিণ বন্দর স্লুইজগেট ও বেতমোর ইউনিয়নের কালিরহাট বাজার সংলগ্ন বাধ কেঁটে দেন। উপজেলা প্রশাসন বারবার অবৈধ উচ্ছেদ কর্যক্রম পরিচালনা শুরু করলেও প্রভাবশালীরা মামলা করে তা থামিয়ে দিয়েছেন।

    সরেজমিনে দেখা যায়, মঠবাড়িয়া প্রথম শ্রেণির পৌরসভার মধ্যে বহেরাতলা এলাকায়, দক্ষিণ বন্দর স্লুইজগেট, পিয়াজ হাটা, হাসপাতাল সম্মুখ খালে এক কিলোমিটার, দক্ষিণ বন্দর স্লুইজগেট-আন্দারমানিক দেড় কিলোমিটার, মঠবাড়িয়া-গুলিশাখালী, মঠবাড়িয়া-সাপলেজা সড়কের খালেরপাড়ে সহস্রাধিক পাকা স্থাপনা নির্মাণ করেছে।

    এদিকে উপজেলার সাপলেজা বাজারের পশ্চিম অংশে আলিশ্যার (আলিশান) মোড় এলাকায় খাল দখল করে শতাধিক পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। একই দৃশ্য দেখা গেছে সাপলেজা ইউনিয়নের বাবুরহাট বাজার, মিরুখালী, বড়মাছুয়া, তুষখালী ইউনিয়নের জানখালী বাজার, গুদিঘাটা বাজার, হলতা গুলিশাখালী, আলগী পাতাকাটা বাজারসহ উপজেলা বিভিন্ন এলাকায় খালের দু‘পাশ দখল করে প্রভাবশালীরা কাঁচা-পাকা স্থাপনা নির্মাণ করেছে। যা এখনও অব্যাহত রয়েছে।

    স্থানীয়রা জানান, প্রভাবশালীরা খালের পাড় দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িসহ নানা পাকা স্থাপনা নির্মাণ করেছেন এবং অব্যাহত রাখছে। অপরদিকে খালের দুই তীর সংশ্লিষ্ট জনবসতির ময়লা-আবর্জনা, বর্জ্যসহ অসংখ্য বাসা বাড়ির শৌচাগারের পাইপ সংযোগ থাকায় খালের পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। প্রভাবশালীরা যেন দখলের প্রতিযোগীতায় মেতে রয়েছেন।

    পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা আলী হায়দার বলেন, বহেরাতলা তিন খালের মোহনা ভূমিদস্যুরা যেভাবে খাল ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করছে এতে মনে হচ্ছে এদের বাপ দাদার সম্পত্তি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে এখানে খাল নিশ্চিহ্ন হয়ে যাবে।

    অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কলামিস্ট নূর হোসাইন মোল্লা অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসনের জোড়ালো হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতেরও উচিৎ বাদির বক্তব্য শুনেই নিষেধাজ্ঞা না দেয়া। আদালতের প্রতি বিনয়ের সাথে আবেদন রইলো, তদন্ত সাপেক্ষে বাদির আবেদন মঞ্জুর করুন।

    মঠবাড়িয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সোহেল আহম্মেদ দুঃখের সাথে বলেন, অবৈধ দখলদারদের কারণে পানি সরবরাহ করতে ফায়ার সার্ভিস কর্মী ও সাধারণ মানুষের কষ্ট হয়। যে কারণ আগুন লাগলেও পানি সংগ্রহে দেরী হবার কারণে অনেক সময়ই ক্ষতির পরিমাণ বেশি হয়।

    এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি মোঃ রাইসুল ইসলাম বলেন, বহেরাতলা এলাকার খালে জেলা পরিষদ থেকে ডিসিআর নিয়ে কাজ করছে।

    পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, কিছুতেই খালের মধ্যে ডিসিআর দেয়া বা ঘর তোলার বৈধতা নেই। শীঘ্রই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে খাল খনন কর্মসূচি শুরু হয়ে গেছে। কৃষকের স্বার্থে সকল অবৈধ দখলদারদের কবল থেকে খাল উদ্ধার করা হবে। তিনি আরও বলেন, মঠবাড়িয়ায় কোন প্রকার অনিয়ম থাকবে না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আগৈলঝাড়ায় এয়ারগান দিয়ে অবৈধ পাখি শিকারে বাঁধা দেওয়ায় একজনকে পিটিয়ে আহত

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরে এয়ারগান দিয়ে অবৈধভাবে পাখি শিকারে বাঁধা দেওয়ায় অশোক মিস্ত্রি নামে এক ব্যক্তিকে...