More

    নেছারাবাদে রমজানে স্কুল বন্ধের সুযোগে বিদ্যালয়ের গাছ কেটে নিলেন ইউপি সদস্য

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের রাম কিশোর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। রমজানে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

    রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গণকপাড়া বাজার সংলগ্ন বিদ্যালয় মাঠের বেশ কয়েকটি সুপারি ও নারিকেল গাছ কেটে নেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি হলেন গণকপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রবীর কুমার মন্ডল।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের সীমানার ভেতরে থাকা গাছগুলো ভোগ করে আসছিলেন ওই ইউপি সদস্য। সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমি পরিমাপ করে বিদ্যালয়ের সীমানা নির্ধারণ করেন। পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের সম্পত্তি থেকে কিছু না নেওয়ার জন্য নিষেধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে আনুমানিক লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করে দেন বলে অভিযোগ উঠেছে।

    স্থানীয় বাসিন্দা সেলিম হোসেন বলেন, “ইউপি সদস্য প্রবীর কুমার মন্ডল ক্ষমতার প্রভাব দেখিয়ে স্কুলের গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ নিতে বাধা দিই। তবে বিক্রির টাকা উদ্ধার করতে পারিনি।”

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার মন্ডল বলেন, “যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো বিদ্যালয়ের সীমানার মধ্যেই অবস্থিত। স্কুল বন্ধ থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারিনি। পরে ঘটনাস্থলে এসে সত্যতা পাই। বিষয়টি ম্যানেজিং কমিটিকে জানানো হয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”

    অভিযোগের বিষয়ে ইউপি সদস্য প্রবীর কুমার মন্ডল বলেন, “বিদ্যালয় প্রতিষ্ঠার সময় আমার পূর্বপুরুষেরা জমি দিয়েছেন। আমি দীর্ঘদিন ধরে গাছগুলো ভোগ করে আসছিলাম। আমি দুটি গাছ কেটেছি।” তবে গাছগুলোর আনুমানিক মূল্য সম্পর্কে তিনি কিছু জানাননি।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    SpinFred Casino: Lightning-Fast Slots & Rapid Action for the Quick‑Play Pro

    1. Why SpinFred Appeals to the Fast‑Paced PlayerSpinFred Casino thrives on the adrenaline of short, high‑intensity sessions. The interface...