More

    সবাইকে সাথে নিয়েই আমি এলাকার উন্নয়ন করতে চাই: এমপি মাসুদ সাঈদী

    অবশ্যই পরুন

    ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, ‘আমি একটি রাজনৈতিক দলের পরিচয়ে এমপি হলেও আমি এখন সব জনগণের এমপি। সবাইকে সাথে নিয়েই আমি এলাকার উন্নয়ন করতে চাই।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় ইন্দুরকানি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন।

    তিনি আরো বলেন, ‘নির্বাচনে আমি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হলেও এখন সব দল-মতের মানুষ নিয়েই আমি ঐক্যবদ্ধভাবে কাজ করে পিরোজপুরের উন্নয়ন করতে চাই।’ অবহেলিত পিরোজপুরকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

    উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিউর রহমান রুবেল, বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, ইন্দুরকানি থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন, বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    SpinFred Casino: Lightning-Fast Slots & Rapid Action for the Quick‑Play Pro

    1. Why SpinFred Appeals to the Fast‑Paced PlayerSpinFred Casino thrives on the adrenaline of short, high‑intensity sessions. The interface...