More

    ‎সরকার জনস্বার্থবিরোধী কাজ করলেই আমরা প্রতিবাদ করব : মাসুদ সাঈদী

    অবশ্যই পরুন

    পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, সরকার যদি জনস্বার্থবিরোধী কোনো কাজ করে, যদি অন্যায় কোনো পদক্ষেপ নেয়, কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করে, তাহলে অবশ্যই সংসদে এবং সংসদের বাইরে গিয়েও আমরা এর প্রতিবাদ করব।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    মাসুদ সাঈদী বলেন, আমরা দুটি দল বিএনপি ও জামায়াতে ইসলামী একসঙ্গে প্রায় ২৫ বছর পথ চলেছি। রাজনৈতিক পটপরিবর্তনের পর দুটি দল দুটি মেরুতে গেছে। তারা আলাদাভাবে নির্বাচন করেছে, তাদের মেনিফেস্টো আলাদা ছিল। জনগণের কাছে তাদের বক্তব্যও ভিন্ন ছিল।

    জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। আমরা বিএনপির সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ‎মাসুদ সাঈদী বলেন, যদিও আমরা বিরোধীদলের সদস্য, তবুও এ সরকারের প্রত্যেকটি ভালো কাজের সহযোগী হিসেবে পাশে থাকব। তাদের সব ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করব। তবে একই সঙ্গে একটি কথা বলতে চাই, সরকার যদি জনস্বার্থবিরোধী কোনো কাজ করে, যদি অন্যায় কোনো পদক্ষেপ নেয়, কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করে, তাহলে অবশ্যই সংসদে এবং সংসদের বাইরে গিয়েও আমরা এর প্রতিবাদ করব।

    ‎ ‎তিনি আরও বলেন, আমাদের মধ্যে শিষ্টাচার, রাজনৈতিক ভদ্রতা কিংবা সৌজন্যবোধের অভাব নেই। আমরা চাই এটি অব্যাহত থাকুক। কোনো অবস্থাতেই কোনো দুরাচার আমাদের এই সম্পর্ক নষ্ট করতে পারবে না। আমরা যে দলই করি না কেন, আমাদের প্রত্যেকের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই এ এলাকার মানুষের উন্নয়ন এবং শান্তি নিশ্চিত করা। এই লক্ষ্য বাস্তবায়নে আমরা একযোগে কাজ করব।

    আমাদের মধ্যে মতভেদ থাকলেও তা কোনো ঝগড়ায় পরিণত হবে না। আমাদের সম্পর্ক বিনষ্ট করবে না এবং এই এলাকার রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরি করবে না। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When you register for a casino bonus, it is necessary that you understand the newest terms and conditions

    Eg, during Xmas, you can aquire exclusive bonuses, such put matches otherwise 100 % free spins towards gambling establishment...