More

    বানারীপাড়ায় এক বিএনপি নেতা  বহিস্কার আরেকজনের পদ স্থগিত

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় কৃতকর্মের জন্য দুঃসংবাদ পেলেন দুই বিএনপি নেতা। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ সংহতি পরিপন্থী নানা আচরণের কারনে উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজকে বহিস্কার ও সহসভাপতি শাহাদাত হোসেন মেননের পদ স্থগিত করা হয়েছে।
    বুধবার (২৫ ফেব্রুয়ারী) বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে মেহেদী হাসান মিরাজকে  প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পদ থেকে বহিস্কার ও শাহাদাত হোসেন মেননের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়।
    এছাড়াও বহিস্কারাদেশ পত্রে বহিস্কৃত মিরাজের কোন অপকর্মের দায়ভার বিএনপি নেবে না এবং দলের নেতা-কর্মীদের তার সঙ্গে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখতে  নির্দেশ দেওয়া হয়। এদিকে দুই বিএনপি নেতার বহিস্কার ও স্থগিতাদেশের এ পৃথক দুটি পত্র বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় জরিমানা

    বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক স্থানীয় ডিলারকে জরিমানা...