More

    বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, ভবন তালাবদ্ধ

    অবশ্যই পরুন

    বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার ও ২০ জন আইনজীবীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে আদালত বর্জন করে কর্মবিরতি পালন করেছেন জেলার আইনজীবীরা। জেলা ও দায়রা জজ আদালতের ৪৫ কোর্টের কোনোটিতে আইনজীবীরা যাননি। তালাবদ্ধ ছিল আদলত ভবন। তবে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম চলমান ছিল বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন। সরেজমিন দেখা যায়, জেলা আইনজীবী সমিতির মূল ভবনটি তালাবদ্ধ। যেখানে অন্তত তিন শতাধিক আইনজীবী চেম্বার করেন।

    ওই ভবনের পেছনদিকে এনএক্স ভবন নামে আইনজীবীদের অপর একটি কার্যালয় রয়েছে। যেখানে ৫ শতাধিক আইনজীবীর চেম্বার রয়েছে। ওই ভবনটিও তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আদালত চত্বরে বেশ কিছু আইনজীবীদের দেখা গেলেও তারা কোর্ট বর্জন করে সময় পার করছেন। তবে আদালতে বেশ কিছু বিচার প্রত্যাশীদের দেখা গেছে। তারা তাদের সংশ্লিষ্ট কোর্টগুলোতে বিচারের প্রত্যাশায় হাজির হয়েছেন। ওই কোর্টগুলোর বিচারক আইনজীবীদের ছাড়াই বিচার কার্যক্রম পরিচালনা করেছেন।

    এদিকে যেসব আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল তাদের মধ্যে কয়েকজনের বাড়িতে রাতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মহসিন মন্টু বলেন, আমার বাড়িতে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। তবে আমি বাড়িতে ছিলাম না, আমার পুরো পরিবার আতঙ্কিত হয়ে পাড়েছিলেন।

    একই অভিযোগ করেছেন আইনজীবী হাফেজ উদ্দিন বাবলু। তিনি বলেন, ‘আমাদের বেশ কয়েকজন সহকর্মীর বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। বিষয়টি নেক্কারজনক। এর আগে এরকম কোন ঘটনা ঘটেনি।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    How to Take Drostanolone Propionate 100: A Comprehensive Guide

    Drostanolone Propionate 100 is a popular anabolic steroid often used by bodybuilders and athletes to enhance performance, build muscle,...