More

    বরিশাল জিলা স্কুলে ৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ৯৫ জনের জুনিয়র বৃত্তি লাভ

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:  জুনিয়র বৃত্তি পরীক্ষায়  অভাবনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীরা। ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি লাভ করেছে। যারমধ্যে ৫৬ জন ট্যালেন্টপুলে স্থান অর্জন করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সবমিলিয়ে বৃত্তি প্রাপ্তির হার দাঁড়িয়েছে প্রায় ৯৮ শতাংশ।

    যা জেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত। এ অসাধারণ সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামকে। তাঁর দক্ষ নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

    প্রধানশিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য নেওয়া হয় বিশেষ প্রস্তুতি কর্মসূচি, নিয়মিত মডেল টেস্ট, নিবিড় মনিটরিং ব্যবস্থা, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুধু পাঠদান নয়; শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়েছে। যার ফলশ্রুতিতে এ নজিরবিহীন সাফল্য।

    প্রধানশিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, এ অর্জন আল্লাহর অশেষ রহমত। আমাদের শিক্ষকবৃন্দের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাই এ সাফল্যের মূলভিত্তি। ভবিষ্যতেও আমরা এ ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    How to Take Drostanolone Propionate 100: A Comprehensive Guide

    Drostanolone Propionate 100 is a popular anabolic steroid often used by bodybuilders and athletes to enhance performance, build muscle,...