More

    বানারীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: দীর্ঘ ১৮ মাস পরে বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়।

    তবে এতে যারা পতাকা উত্তোলন ও ছবি সাঁটিয়েছে তাদের ছবি নেই। ধারণা করা হচ্ছে শুক্রবার ভোরে আওয়ামী লীগের তৃণমূলের নিবেদিতপ্রাণ কর্মীরা দলীয় কার্যালয়ের সার্টার ও জানালার গ্রিলের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটিয়ে (টাঙিয়ে) দিয়ে চলে যায়। এর প্রায় ৫ ঘণ্টা পরে বেলা ১১টার দিকে কে বা কাহারা পতাকা ও ছবি দুটি সেখান থেকে উধাও করে ফেলে।

    এ বিষয়টি প্রত্যক্ষ করলেও আওয়ামী লীগ কার্যালয়ের সামনের ও পাশের দোকানীরা মুখ খুলতে অপরাগতা প্রকাশ করেন। এদিকে দীর্ঘদিন পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও ছবি সাঁটানোর বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    এতে পুলকিত হয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও দলীয় সভানেত্রীর ছবি টাঙানোর ছবি ফেসবুকে পোষ্ট করে ছড়িয়ে দিয়েছে। অনেকে ফেসবুক স্ট্যাটাস ও কমেন্টেসে আলহামদুলিল্লাহ লিখে শুকরিয়া আদায় করেছেন।

    প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দিন বিকেলে বিক্ষুব্ধরা বানারীপাড়া পৌর শহরের ফেরীঘাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সেই থেকে বিধ্বস্ত দলীয় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Less than, you’ll find the most used classes with examples of finest titles

    Antique BTC slots play with fixed paylines (matching signs round the particular pathways) Shuffle Local casino try good crypto betting...