More

    পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুটি ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ট্রলার দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১০ মণ জাটকা মাছসহ তিন জেলেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার কঁচা নদী এলাকায় অভিযান চালিয়ে ‘এফ বি মায়ের দয়া’ ও ‘এফ বি সোলায়মান’ নামের দুটি ট্রলার জব্দ করা হয়।

    আটক জেলেরা হলেন— সবুজ হাসন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) এবং হাসন খান (২৫)। কোস্ট গার্ড সূত্র জানায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে সন্দেহজনক দুটি মাছ ধরার ট্রলার থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়।

    পরে আটক তিন জেলেকে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উদ্ধার জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

    ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার বলেন, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্যসম্পদ সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মা. রাজু আহম্মদ বলেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...