More

    বরিশালে ধারের করা টাকা ফেরত চাওয়ায় গৃহবধূর ওপর হামলার অভিযোগ

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বটতলা এলাকায় ধার দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে এক গৃহবধূর ওপর হামলার অভিযোগ উঠেছে রনি নামের এক মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে। রবিবার (২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী লাভলি বেগম অভিযোগ করে জানান, ২০২৪ সালের ১৫ মার্চ অভিযুক্ত মো. রনি তার কাছ থেকে মোট ৩৫ হাজার টাকা ধার নেন। এর মধ্যে প্রথমে রনির বোনের মাধ্যমে ১০ হাজার টাকা এবং পরে রনি নিজে ২৫ হাজার টাকা নেন। দীর্ঘদিন ধরে টাকা চাইলে তিনি বিভিন্ন অজুহাত দিতে থাকেন।

    লাভলি বেগম বলেন, সর্বশেষ রবিবার টাকা চাইতে রনির বাসায় গেলে তিনি তাকে একা পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে ধারালো বটি দিয়ে আঘাতের চেষ্টা করেন এবং লাথি মেরে খাটের ওপর ফেলে মুখ চেপে ধরেন। এ সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তবে রনির স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে অভিযুক্তের কাছে প্রাণভিক্ষা চেয়ে সেখান থেকে বের হয়ে আসেন বলে জানান ভুক্তভোগী।

    অভিযুক্ত রনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি টাকা নিয়েছিলেন ঠিক, তবে ৩৫ হাজার নয়। তার দাবি, পর্যায়ক্রমে বেশিরভাগ টাকা পরিশোধ করা হয়েছে এবং বর্তমানে মাত্র ৫ হাজার টাকা বাকি রয়েছে। তিনি হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, শুধু কথাকাটাকাটি হয়েছে।

    এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Guida al Dosaggio del Nandrolone Decanoate 30

    Il Nandrolone Decanoate è un composto anabolizzante molto utilizzato nel mondo del bodybuilding e degli sport da forza. Questo...