More

    বানারীপাড়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার গ্রেফতার

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: অবশেষে বরিশালের বানারীপাড়ায় ওয়ারেন্টভুক্ত আসামি সদর ইউনিয়ন বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে সোমবার (২ মার্চ) সকালে বরিশালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে

    রোববার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বানারীপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক  মো. কবির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
    পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন পার্শ্ববর্তী নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় দায়ের করা একটি চেক ডিজঅনার মামলার  ওয়ারেন্টভুক্ত আসামি। ওই মামলার পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
    দেলোয়ার হোসেন বেসরকারি এনজিও ‘আলোক শিখা’ ও ‘আরপিডিএস’’র চেয়ারম্যান এবং সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। অভিযোগ রয়েছে, বানারীপাড়া, নেছারাবাদ (স্বরূপকাঠী) ও উজিরপুরসহ বিভিন্ন এলাকায় এনজিও কার্যক্রমের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২০-২৫ কোটি টাকা সংগ্রহ করেন তিনি। পরবর্তীতে কার্যক্রম বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
    এ ঘটনায় প্রতারণার অভিযোগে একাধিক মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্তরা। বিভিন্ন সময় তাকে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের দাবিতে প্রতারণার শিকার হওয়া শত শত গ্রাহকরা তার বিরুদ্ধে বিক্ষোভও করেছেন। প্রতারণা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপি তার দলীয় পদ স্থগিত করে। এদিকে
    ভুক্তভোগীরা দ্রুত তাদের অর্থ উদ্ধার এবং দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ###

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wirklich so beherrschen Die kunden ebendiese wichtige Spielbank Spiele jedweder wie geschmiert gratis kosten

    Casinos pluspunkt jenes Angebot wieder und wieder, um fur jedes innovative Spiele zu umwerben ferner unser Zocker zum Erproben...