More

    সংরক্ষিত আসনে আলোচনায় শারমিন মুন্নী

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কৃতি সন্তান মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী লায়ন এলিজা শারমিন মুন্নী নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছেন।
    পেশাগত জীবনে তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় নেতা-কর্মীরা জানান, বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দুঃসময়ে দলের পাশে ছিলেন শারমিন মুন্নী।
    ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত হয়ে মুন্নী নিরবচ্ছিন্নভাবে বিএনপির রাজপথের আন্দোলনে অংশ নিয়েছেন। গ্রেপ্তার, কারাভোগ, নির্যাতন সবকিছু সহ্য করেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। একজন নারী নেত্রী হিসেবে রিমান্ডে নেওয়ার মতো কঠিন অভিজ্ঞতাও তাঁকে দমাতে পারেনি। ত্যাগ ও সাহসিকতার এই ইতিহাস তাঁকে অন্যদের থেকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে বলে মনে করেন স্থানীয়রা।
    রাজনীতির পাশাপাশি স্বাস্থ্যখাত ও নারীর দক্ষতা উন্নয়নেও তাঁর অবদান তুলে ধরেন এলাকাবাসী। তারা বলেন, নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং স্বাবলম্বী করে তুলতে তাঁর নেওয়া উদ্যোগ ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে। সংসদে গেলে তিনি নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং তৃণমূল উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবেন এমনটাই প্রত্যাশা সবার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Lolajack Free Spins Verschijnen Niet: Oplossingen

    InhoudVeelvoorkomende Redenen Waarom Free spins Niet ActiverenStap-voor-Stap OplossingsgidsBelangrijke Voorwaarden en Regels om te ControlerenHoe en Wanneer Neem je Contact...