More

    বরিশালে ২৪ ঘন্টার মধ্যে ডিআইজি ও পুলিশ সুপার পদে রদবদল

    অবশ্যই পরুন

    বরিশাল পুলিশের বড় রদবদল হয়েছে। মাত্র ২৪ ঘন্টার মধ্যে বরিশাল রেঞ্জ ডিআইজ ও বরিশালের পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে নতুন ২ কর্মকর্তাকে। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসবে দায়িত্ব দেয়া হয় মো. মোস্তাফিজুর রহমান কে।

    এর আগে, তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া বরিশাল রেঞ্জের বর্তমান ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে। এ দিকে বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে বরিশালের পুলিশ সুপারকে বদলি করা হয়।

    সেখানে জানা যায়, বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে, এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...