More

    বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বানারীপাড়া ডাকবাংলো প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

    তরুণ সমাজসেবী ও বানারীপাড়া ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাতা মাইদুল ইসলাম রনির একক উদ্যোগে এবং ব্যবস্থাপনায় এই মহতী কর্মসূচি সম্পন্ন হয়েছে।

    উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েকশ’ চক্ষু রোগী কোনো ফি ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা গ্রহণ করেন। আগত রোগীদের মধ্যে যারা হতদরিদ্র, তাদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ এবং চশমা বিনামূল্যে বিতরণ করা হয়।

    আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রোগীদের চোখের পাওয়ার পরীক্ষা ও ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে তারা ফলো-আপ সেবা সহজে পেতে পারেন।

    ক্যাম্পের উদ্যোক্তা মাইদুল ইসলাম রনি বলেন:”অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টাই ছিল আমাদের মূল লক্ষ্য। বানারীপাড়ার মানুষ যাতে অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করছি।

    ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”চিকিৎসা নিতে আসা বৃদ্ধ রহমত উল্লাহ (৬৫) জানান, “বয়সের কারণে চোখে কম দেখতাম কিন্তু ডাক্তার দেখানোর সামর্থ্য ছিল না।

    আজ ফ্রিতে ডাক্তার দেখিয়ে ওষুধ পেলাম, আমাদের মতো গরিবের জন্য রনি খুব বড় উপকার করেছে।”
    প্রসঙ্গত, মাইদুল ইসলাম রনি দীর্ঘদিন ধরে বানারীপাড়া ব্লাড ব্যাংকের মাধ্যমে জরুরি রক্ত সরবরাহসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। আজকের এই চক্ষু ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং একঝাঁক স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে রোগীদের সহায়তা প্রদান করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Resetowanie hasła Spinboss: Odzyskiwanie krok po kroku

    Spis treści1. Kiedy i dlaczego potrzebujesz resetu hasła?2. Proces resetowania hasła krok po kroku3. Wymagania dotyczące nowego hasła i...