More

    ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

    অবশ্যই পরুন

    বরিশালে নির্দিষ্ট আটটি সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন প্যাডেলচালিত রিকশাচালকরা। শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করেন তারা।

    বিক্ষোভ সমাবেশে রিকশাচালকরা বলেন, বরিশালে ব্যাটারিচালিত রিকশা দিন দিন বাড়ছে। ফলে নগরী জুড়ে দীর্ঘ যানজটসহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। নগরীর সদর রোডসহ আটটি সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরও তা মানা হচ্ছে না। তাদের দাবি মানা না হলে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন রিকশাচালকরা।

    তাদের দাবি, রোজায় এখন তারা ২০০ টাকাও আয় করতে পারছেন না। এ সময় তারা নগরীর সদর রোড, জেলা স্কুল মোড়, লাইন রোড, গির্জা মহল্লা ও কাটপট্টি রোডসহ আটটি সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি জানান।

    বিক্ষোভ সমাবেশে মো: চান মিয়া, দুলাল, আলমগীর হেসেন, শাজাহান মিয়াসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এদিকে রিকশাচালকদের বিক্ষোভে সাধারণ মানুষ ও ব্যাটারিচালিত রিকশার মাধ্যমে দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা যোগ দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...