More

    বরিশালে জলাতঙ্কের টিকা আসেনি চার মাসেও

    অবশ্যই পরুন

    ছেলেকে কোলে নিয়ে উদ্বিগ্ন মুখে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন ইয়াকুব আলী। একটি বিড়ালের কামড়ে আহত হয়েছে তার সন্তান। চিকিৎসকের পরামর্শ-দ্রুত জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে। কিন্তু সেই ভ্যাকসিনের খোঁজেই দুই দিন ধরে হাসপাতাল আর ফার্মেসিতে ঘুরছেন তিনি। কোথাও মিলছে না টিকা। শেষ পর্যন্ত হতাশ হয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাকে।

    শুধু ইয়াকুব আলী নন, এমন উদ্বেগ আর দুশ্চিন্তার গল্প এখন বরিশালের অনেক পরিবারের। চার মাসেরও বেশি সময় ধরে বরিশাল সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে জলাতঙ্কের ভ্যাকসিনের সরবরাহ নেই। ফলে প্রতিদিনই ভ্যাকসিন নিতে এসে খালি হাতে ফিরছেন অসংখ্য মানুষ।

    শুক্রবার সকালে বরিশাল সদর হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, কুকুর বা বিড়ালের কামড় ও আঁচড়ে আহত হয়ে অনেকেই ভ্যাকসিন নিতে এসেছেন। কেউ সন্তানকে নিয়ে এসেছেন, কেউ আবার নিজের জন্য। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে-ভ্যাকসিন নেই। নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা আয়েশা আক্তারও মেয়েকে নিয়ে এসেছিলেন হাসপাতালে। খেলতে গিয়ে তার মেয়ের হাতে বিড়ালের আঁচড় লাগে। সতর্কতা থেকেই ভ্যাকসিন দিতে চেয়েছিলেন তিনি।

    কিন্তু হতাশ কণ্ঠে তিনি বলেন, ‘এত মানুষ এখানে দাঁড়িয়ে আছে। সবাই ভ্যাকসিনের জন্য এসেছে। কিন্তু কোথাও ভ্যাকসিন নেই। কবে আসবে সেটাও কেউ বলতে পারছে না।’ হাসপাতাল সূত্রে জানা গেছে, আগে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ মানুষকে জলাতঙ্কের টিকা দেওয়া হতো। কিন্তু প্রায় চার মাস ধরে সরবরাহ না থাকায় এখন প্রতিদিন দেড়শ-দুইশ মানুষ এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

    সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, ‘দিন কয়েক আগেও আমরা কত পিস ভ্যাকসিন লাগবে, তা লিস্ট করে পাঠিয়েছি। এখনো কোনো আশানুরূপ খবর আমরা পাইনি। কবে যে এই সংকট কাটবে তা বলতে পারছি না।’ হাসপাতালেই নয়, নগরীর ওষুধের দোকানগুলোতেও নেই এই গুরুত্বপূর্ণ ভ্যাকসিন। ব্যবসায়ীরা বলছেন, বেশ কিছুদিন ধরে ওষুধ কোম্পানিগুলো থেকে জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সরবরাহ পাচ্ছেন না তারা।

    এদিকে চিকিৎসক ও প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, জলাতঙ্ক শতভাগ প্রাণঘাতী রোগ। আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের পর দ্রুত ভ্যাকসিন নিলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। কিন্তু দীর্ঘদিন ধরে ভ্যাকসিনের সংকট থাকলে মানুষের মধ্যে আতঙ্ক ও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating yolo247 feels less like a gamble and more like a quick, confident move

    Yolo247 offers an interface that feels intuitive and responsive, making quick decisions feel natural rather than uncertain—a subtle shift that invites steady engagement.