More

    ‘স্থানীয় সরকার নির্বাচনে কোনো কারচুপি হতে দেয়া হবে না’

    অবশ্যই পরুন

    জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে স্থানীয় সরকার নির্বাচনে কোনো কারচুপি হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। রোববার (০৮ মার্চ) বিকেলে জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামের এক বছরের পথচলা উপলক্ষে এনসিপি’র বরিশাল বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট কারচুপি ও ডাকাতি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম। আমরা ছয়টি আসনে বিজয় লাভ করে জাতীয় সংসদে পৌঁছে গিয়েছি। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। আমাদের সঙ্গে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচনের ফলাফলে যে কারচুপি হয়েছে, তারপর তো উদাহরণ নাসীরউদ্দীন পাটওয়ারী, সারজিস আলম।

    ফলাফলে কারচুপি করে তাদের হারিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে এই ফলাফল নিয়ে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু যারা সরকার গঠন করেছে তারা একটি শপথ নিয়েছে। তারা নির্বাচনের পরেই জনগণের প্রতি যে আশ্বাস, সেই আশ্বাস তারা ভঙ্গ করেছে।

    সংসদ সদস্য নাহিদ বলেন, আমরা এমন একটা দেশের দিকে যাচ্ছি যেখানে চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। সেই পুরোনো কায়দায় পুরোনো সিস্টেম চলছে। কিন্তু তারা ভুলে গেছে এই প্রজন্মের সঙ্গে পুরনো কায়দায় আচরণ করে লাভ নেই। তিনি বলেন, আমরা দেখছি ক্রমাগত এই সরকারের খোলস পাল্টাচ্ছে।

    আজকে তারা নাসীরউদ্দীন পাটওয়ারীর নামে মামলা দিয়ে সেটা স্পষ্ট করেছে যে, তারা আওয়ামী কায়দায় কাজ করবে। যদি তারা আওয়ামী কায়দাতে কাজ করে তাহলে আমাদেরকেও সেই কায়দাতেই যেতে হবে।

    গণঅভ্যুত্থানের কায়দাতে আমাদেরকে যেতে হবে। তিনি আরও বলেন, ১২ তারিখের অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে, সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে নিজেদের অধিকার রক্ষার জন্য আবারো রাস্তায় নামতে হবে। নগরীর বটতলা হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating yolo247 feels less like a gamble and more like a quick, confident move

    Yolo247 offers an interface that feels intuitive and responsive, making quick decisions feel natural rather than uncertain—a subtle shift that invites steady engagement.