More

    পিরোজপুরে সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও পেশাগত সৌহার্দ্য বৃদ্ধি করতে পিরোজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় শহরের ‘নায়োরী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে’ এক আড়ম্বরপূর্ণ পরিবেশে এই আয়োজন করা হয়।
    পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ‘দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহামুদুর রহমান মামুন।

    সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির জেলা প্রতিনিধি মো. নাঈম তালুকদারের
    সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবদুল আউয়াল, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

    এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুজনের সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম এবং সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ। পিরোজপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য চ্যানেল আই ও সমকালের জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমানে সাংবাদিকতার নামে যে অপতৎপরতা চলছে, তা রুখতে সত্যনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। এই ইফতার মাহফিল জেলার সাংবাদিক, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে এক চমৎকার মেলবন্ধন তৈরি করে।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর জেলা পরিষদ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইদ্রিস আহমাদ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spiel und Unterhaltung in Online-Casinos

    InhaltVielfalt der SpieleSicherheit und FairnessVerantwortungsvoller Umgang Die Welt der Online-Casinos bietet eine bunte Mischung aus Spannung, Unterhaltung und der Möglichkeit,...