More

    বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সমাজসেবা কার্যালয় ও কোডেক এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক এনজিও (CBM)-এর অর্থায়নে। সোমবার (৯ মার্চ) বেলা ১২টায় সমাজসেবা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা পার্থ স্বারথী দেউরীর প্রাণবন্ত সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

    বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর সহযোগিতায় আয়োজিত সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
    সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ডা. রিমা বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

    কৃষিবিদ তনয় সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগোপতি রায় প্রমুখ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন সুরক্ষা কমিটির সদস্য ও বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সেকেন্দার আলী, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বেল্লাল এবং সাধারণ সম্পাদক রোজিনা খানম।
    আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৫টি হুইল চেয়ার, ১টি সাদা ছড়ি, ২টি হাই কমোড, ১টি ইলেকট্রিক বেড, ১ জোড়া ক্রাচ এবং ১টি লাঠি বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wirklich so beherrschen Die kunden ebendiese wichtige Spielbank Spiele jedweder wie geschmiert gratis kosten

    Casinos pluspunkt jenes Angebot wieder und wieder, um fur jedes innovative Spiele zu umwerben ferner unser Zocker zum Erproben...