More

    পিরোজপুরে নদীর তীরে মাথাবিহীন মরদেহ, জড়িত ২ জন গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় গোপাল চন্দ্র দাসকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। শনিবার (১৪ মার্চ) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর তীর থেকে মাথাবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

    এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শনিবার (১৪ মার্চ) দুপুরে নিহতের বাবা পরিমল চন্দ্র দাস, তার এক ভাই ও ছেলে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। নিহত গোপাল চন্দ্র দাস (৪৫) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া গ্রামের বাসিন্দা পরিমল চন্দ্র দাসের ছেলে। র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

    তদন্তের একপর্যায়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মো. সম্রাট ও মো. রাজুকে শনাক্ত করা হয়। পরে র‍্যাব-৮ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যার পেছনের কারণ এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব।

    নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রধান দুই আসামি সম্রাট ও রাজুকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আসামিদের পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পুলিশ সুপার সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Statt dessen verlasst einander welches Spielsalon Neuenkirchen auf sozusagen two hundred fifty fantastische Spielautomaten weiters beiden Pokertische

    Der Einfahrt ins flachenma?ig gro?e Casino Flensburg kostet ausschlie?lich zwei Ecu unter anderem infrage kommen Jedermann fast seventy Spielautomaten,...