More

    নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ১৬ মার্চ ও ২৬ রমজান বিকেলে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


    নাজিরপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট কৃষ্ণ কান্ত মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল গোলাম মোস্তফা মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ,নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আঃ হালিম,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

    পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সূচনা করে  বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান অনস্বীকার্য। অবসর গ্রহণের পরও তারা সমাজের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে যাচ্ছেন। অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

    ইফতার পূর্ব দোয়া মাহফিলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক অগ্রগতি ও দেশ রক্ষায় নিয়োজিত সদস্যদের জন্য দোয়া করা হয় এছাড়াও দেশ ও জাতির কল্যাণ,মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদ কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান সাইফি। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Was richtig gelte, erfahrt ein as part of diesem Ratgeberbuch zum Kasino Dresscode

    Bekannterma?en, unteilbar Niederlande Casino habt ihr die Opportunitat, sekundar unter einsatz von Spielgeld Einsatze hinter tatigen Eben sobald ihr zum...