More

    বরিশালে শেখ মুজিবের জন্মদিনের কেক রেখে পালালেন আ. লীগ নেতাকর্মীরা

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে কেক কাটার আয়োজন করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঠিক সেই মুহূর্তে মোটরসাইকেলের বহর নিয়ে ঘটনাস্থলে হাজির হয় বিএনপি নেতাকর্মীরা। তাদের উপস্থিতি টের পেয়ে কেক ফেলে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে শেখ মুজিবুর রহমানের নাম লেখা সম্বলিত কেক ও ব্যানার জব্দ করে থানায় নিয়ে যায় এয়ারপোর্ট থানা পুলিশ।

    মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড কুদঘাটা মোল্লা বাড়ির সামনে এই ঘটনা ঘটে। ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন হাওলাদার জানান, মোল্লা বাড়ির সামনের সড়কে রাতের আঁধারে শেখ মুজিবুর রহমান রহমানের জন্মদিন উদযাপনে কেক কাটার আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সেখানে তারা ব্যানার টাঙিয়ে স্লোগান দেয়।

    তিনি জানান, খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে কেক ও ব্যানার রেখে পালিয়ে যায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক দেব সরকার জানান, ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সেখান থেকে শেখ মুজিবুর রহমানের নাম লেখা জন্মদিনের একটি কেক এবং একটি ব্যানার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    অপরদিকে, সন্ধ্যায় শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খান এই কর্মসূচি আয়োজন করে। ভিডিওতে দেখা যায়, কোনো এক শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে শহীদ মিনারে ব্যানার টাঙিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার সামনে নিয়ে দোয়া মোনাজাত করছেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

    এছাড়া সেখানে স্লোগানও দেন তারা। জন্মদিন উদযাপনের ওই ভিডিও কাউনিয়া থানার এলাকার বলে ধারণা করা হচ্ছে। তবে কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, কাউনিয়া থানা এলাকায় জন্মদিন উদযাপনের কোনো ঘটনা ঘটেনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Thunderstruck A knowledgeable Harbors Computers from casanova slot the OneCasino

    BlogsDeclaration a problem with Thunderstruck Wild Lightning | casanova slotCrazy CasinoBest Offshore Alive Specialist Casinos for all of us...