More

    বরিশালে হানিফ পরিবহনের ২১ যাত্রীর বাড়তি ভাড়া ফিরিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

    অবশ্যই পরুন

    বরিশালে হানিফ পরিবহনের ২১ যাত্রীর কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফিরিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ৪টি পরিবহনকে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

    বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সৌরভ সাহা বলেন, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস স্বরূপকাঠির উদ্দেশ্য ছেড়ে আসে। বাসে থাকা ২১ জন যাত্রীর বরিশালে নামার কথা। সেই হিসেবে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫৬৫ টাকা করে ভাড়া নেওয়ার কথা। কিন্তু তাদের প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে।

    তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসে প্রবেশ করে যাত্রীর কাছ থেকে ভাড়ার বিষয়ে জানতে চাইলে তারা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন। পরে হানিফ পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ২০০ টাকা করে ২১ যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শ্যামলী পরিবহনের ২, মেঘনা পরিবহনের ১টি বাসে চার হাজার টাকা জরিমানা করা হয়।

    বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সৌরভ সাহা বলেন, ঈদুল ফিতরে বাড়তি ভাড়া আদায় বন্ধসহ সড়কে শৃঙ্খলা রক্ষায় খাদ্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হরেকৃষ্ণ অধিকারীকে বরিশালে নিযুক্ত করা হয়েছে।

    তিনি ১৬ থেকে ২৪ মার্চ পর্যন্ত বরিশালে দায়িত্ব পালন করবেন। ঢাকা থেকে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের সমন্বয়ে প্রতিদিন অভিযান চলবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...